×

সারাদেশ

প্রচারণায় সাড়া ফেলছেন খোকনের স্ত্রী লুনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১১:১৩ এএম

প্রচারণায় সাড়া ফেলছেন খোকনের স্ত্রী লুনা

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র প্রার্থীরা। তাদের সঙ্গে সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দুই মেয়র প্রার্থীর স্ত্রীরাও। এক্ষেত্রে সাড়া ফেলেছেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতের স্ত্রী লুনা আবদুল্লাহ। স্বামীকে বিজয়ী করার লক্ষ্যে নগরীর মানুষের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।

আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই লুনা আবদুল্লাহ বরিশালে অবস্থান করছেন। তখন থেকেই নির্বাচনী কাজে তাকে শামিল হতে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কর্মকাণ্ড ও ভোটের প্রচারণার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তার সাবলীল কৌশলী প্রচারণা নির্বাচনী মাঠে আলোড়ন তুলেছে। ভোটের লড়াইয়ে স্বামী খোকন সেরনিয়াবাতের চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরং লড়াই করতে হবে লুনা আবদুল্লাহর সঙ্গে।

জানা গেছে, খোকন সেরনিয়াবাত দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই মতবিনিময় সভা আর কুশল বিনিময়ের পাশাপাশি স্বামীর পক্ষে ভোট চাইছেন লুনা। সকাল-বিকাল ছুটে বেড়াচ্ছেন এক মহল্লা থেকে আরেক মহল্লায়, এক এলাকা থেকে অন্য এলাকায়। হাসিমুখে নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরছেন। চলতে চলতে ক্লান্ত হলে কারো ঘরে খানিকটা সময় বসে পড়ছেন। আর এর মাঝেই নারীর উন্নয়নের সঙ্গে নগর উন্নয়নের কথা বলে মানুষের মন জয়ের চেষ্টা করছেন তিনি।

লুনা আবদুল্লাহ বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই দেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছেন। তার স্বপ্ন নারীরা আরো এগিয়ে যাক। তিনি কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট ছেলে খোকন সেরনিয়াবাতকে মনোনয়ন দিয়েছেন। তাহলে আমরা কেন নারী-শিশু ও তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে চিন্তা করব না? আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, দীর্ঘদিন পর্যন্ত রাজনৈতিক পরিবারে রয়েছি। প্রধানমন্ত্রীর মনোনীত মেয়র প্রার্থীকে এবং নৌকাকে বিজয়ী করার জন্য এবার মাঠে নেমেছি। শেষ পর্যন্ত বিজয়ী হয়ে ঘরে ফিরব, এই আশা নিয়ে আমি নগরবাসীর কাছে ভোট চাইছি। নগরবাসী আমাকে আস্থা দিয়েছে- তারা নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন। খোকন সেরনিয়াবাত বলেন, দীর্ঘদিন আমার মায়ের সেবাযত্ন করেছেন আমার স্ত্রী। তাকে কখনো দেখিনি মায়ের সেবা করতে গিয়ে ভিন্ন মনোভাব প্রকাশ করেছেন। আর এখন তিনি আমার পক্ষ হয়ে কাজ করবেন এটাও স্বাভাবিক। কারণ তিনি বিপদে-আপদে সব সময় আমার পাশে ছিলেন।

এদিকে ইসমত আরা টুপুরও তার স্বামী জাতীয় পার্টির লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসের পক্ষে ভোট চাইছেন। এজন্য মানুষের দ্বারে দ্বারেও যাচ্ছেন তিনি। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে স্বামীর জন্য ভোট চাইছেন।

ইসমত আরা বলেন, বরিশাল নগরীর নারীরা অবহেলিত। এই অবহেলিত মানুষের পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করতে চাই। লাঙল বিজয়ী হলে নারীর অধিকার রক্ষাসহ আত্মনির্ভরশীলতায় আমরা কাজ করব। জনগণকে সঙ্গে নিয়ে নগর উন্নয়নে কাজ করা হবে।

ইকবাল হোসেন তাপস তার স্ত্রীর প্রসঙ্গে বলেন, টুপুর নগরী গণসংযোগ বা নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করছেন। তার কাছে সহজেই নারীরা নিজেদের কথা তুলে ধরছেন- হয়তো আমার এগুলো অজানাই থাকত। নির্বাচনী মাঠে আরো ৫ মেয়র প্রার্থী থাকলেও তাদের স্ত্রীদের কোনো কার্যক্রম জনগণের চোখে পড়েনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে ৩ উপায়ে

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে ৩ উপায়ে

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App