×

সারাদেশ

দাউদকান্দিতে কোদাল দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০১:৩৪ পিএম

দাউদকান্দিতে কোদাল দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

দাউদকান্দিতে কোদাল দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

কুমিল্লার দাউদকান্দিতে আমির হোসেন (৬৫) নামের এক বৃদ্ধকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩জুন) সকাল পৌনে সাতটায় উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

এদিকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার সিসিটিভিতে রেকর্ড ৪৮ সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নিহত ৬৫ বছর বয়সী আমির হোসেন টামটা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মূল অভিযুক্ত পল্লী চিকিৎসক নাছিরসহ (৫৫) আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলেন- ওই গ্রামের শামীম, শাহাদাত, সিয়াম ও সিহাব। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ওসি মো. আলমগীর ভুইয়া। তিনি বলেন, নিহত আমির হোসেনের সাথে ঘাতক নাছিরের জমি সংক্রান্ত বিরোধ ছিলো। সর্ম্পকে তারা মামাতো ফুফাতো ভাই। সেখানে দেখা যায়, বাড়ির সামনে হুইল চেয়ারে বসে ছিলেন আমির হোসেন। এ সময় হঠাৎ করে হাতে কোদাল নিয়ে ঘাড়ে জোরে আঘাত করে নাছির। এ সময় আমির হুইল চেয়ার থেকে সড়কে পড়ে যায়। এরপর আরও জোরে জোরে কোদাল দিয়ে পেটাতে থাকে। পরে সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় নাছির। স্থানীয়রা এসে আহত আমির হোসেনকে মৃত অবস্থায় দেখতে পায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App