×

সারাদেশ

ছাত্রীদের জন্য বঙ্গমাতা আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ১০:৫৩ পিএম

ছাত্রীদের জন্য বঙ্গমাতা আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবে
আগামী বছর থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কলেজ পর্যায়ের ছাত্রীদের জন্য বঙ্গমাতা আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সোমবার (১৯ জুন) দুপুরে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃকলেজ বালক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। মো. জাহিদ আহসান রাসেল বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০১৮ সাল হতে জাতির পিতার নামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এবং ২০১৯ সাল হতে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ সফলভাবে আয়োজন করে চলেছে, যা কিশোরদের শারীরিক মানসিক বিকাশে অনন্য ভূমিকা পালন করছে। এছাড়াও ২০১০ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট‘ আয়োজন করা হচ্ছে। ২০১৯ সাল হতে দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্ট চ্যাম্পিয়নশীপ আয়োজন করছি। এ বছর থেকে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী বছর থেকে কলেজ পর্যায়ের ছাত্রীদের জন্যবঙ্গমাতা আন্তঃকলেজ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু আন্তঃকলেজ বালক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর গাজীপুর জেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রতিমন্ত্রী। এর পূর্বে নগরীর জোনাব আলী জামে মসজিদ এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। গাজীপুরের জেলা প্রশাসক মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প

ইরানি হামলার আতঙ্ক গোপনে ট্রাকে চড়ে ফ্লাইট পাল্টে তুরস্ক ছাড়েন ট্রাম্প

৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন আলী আকবর

৫৪ বছর বয়সে এসএসসি পাশ করলেন আলী আকবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App