×

সারাদেশ

সবাই নৌকার জন্য ঐক্যবদ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০১:৩০ এএম

সবাই নৌকার জন্য ঐক্যবদ্ধ

নৌকার বিজয় নিশ্চিতে সবাই আমার পাশে থাকবেন মন্তব্য করে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, দলের জন্য সবাই ঐক্যবদ্ধ। সবাই মিলেই দল। নির্বাচনে সবাই আমার পাশে রয়েছেন।

সিলেটবাসী সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, এটি আমার বিশ্বাস? গতকাল মঙ্গলবার নগরীর চালিবন্দরে নির্বাচনী কার্যালয়ে ভোরের কাগজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সব নেতাকর্মী এখন উজ্জীবিত। গত ১০ বছর সিলেট নগরে মেয়র পদে আমাদের কেউ নির্বাচিত হননি। এ কারণে দলীয় কর্মী-সমর্থকরা মন দিয়ে এখানে দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে চাইছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। সিলেটবাসীও তাদের সন্তান হিসেবে আমাকে নিশ্চয়ই আস্থায় রাখবেন। আশা করছি, সুন্দর, সুষ্ঠু ভোট হবে। আমরা ফলাফল মেনে নেবো।

নির্বাচিত হলে উন্নয়নে কোন কোন ক্ষেত্রে প্রাধান্য দেবেন- এমন প্রশ্নের জবাবে আনোয়ারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছেন, একইভাবে আমি এ সিলেট নগরকে স্মার্ট নগরে পরিণত করতে চাই। বিদ্যুতের তারসহ যাবতীয় তার মাটির নিচ দিয়ে নেয়া, বন্যা সমস্যার স্থায়ী সমাধানে শহর রক্ষা বাঁধ নির্মাণসহ নানা পরিকল্পিত উদ্যোগ নেব। পরিকল্পিত উন্নয়ন ছাড়া কোনোভাবেই এ নগরকে আদর্শ নগরে পরিণত করা যাবে না। সিলেট নগরে প্রচুর উন্নয়ন হয়েছে। সরকার টাকা দিয়েছে, মেয়র সাহেব কাজও করেছেন। তবে সব কাজ করেছেন অপরিকল্পিতভাবে। যে কারণে কাজ হওয়া সত্ত্বেও সমস্যার কার্যকর সমাধান হয়নি। তাই পরিকল্পিতভাবে এ নগরকে গড়ে তুলতে চাই। এছাড়া নতুনভাবেও অনেকগুলো ওয়ার্ড এবার নগরে যুক্ত হয়েছে। তাই প্রচুর উন্নয়নকাজের প্রয়োজন পড়বে। মেয়র নির্বাচিত হলে এটাকে লক্ষ্য ধরেই এগোবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে ৩ উপায়ে

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে ৩ উপায়ে

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App