×

সারাদেশ

বাবার সঙ্গে অভিমান, ১০ বছরের শিশুর আত্মহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১১:৩৯ পিএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার সঙ্গে অভিমান করে পিয়া খানম নামে ১০ বছরের এক শিশুর আত্মহত্যা করেছে।

শনিবার (২৪ জুন) বিকেল তিনটার দিকে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে একই গ্রামের কালু মোল্যার বড় মেয়ে।

পারিবারিক সূত্র জানায়,কালু মোল্যার বড় মেয়ে পিয়া তার ছোট ভাইবোনদের সঙ্গে খেলা করে। খেলা করার এক পর্যায় ভাইবোনদের মধ্যে পিয়ার কলহ বাধে। তাদের বাবা দিনমজুর কালু মোল্লা এ ঘটনায় পিয়ার ওপর রাগারাগি করে। এরপর সে (পিয়া) বাবার সঙ্গে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং ঘরের আড়ার রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পরে পিয়ার মা ঘরে ঢুকে মেয়ের এ অবস্থা দেখে চিৎকার করলে প্রতিবেশিরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। কর্তব্যরত চিকিৎসক ডা. আবির হোসেন শিশুটিকে মৃত্যু নিশ্চিত করে ভোরের কাগজকে জানান,হাসপাতালের আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ভোরের কাগজকে বলেন, এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App