×

সারাদেশ

শান্তিগঞ্জে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১২:১২ পিএম

শান্তিগঞ্জে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার

শান্তিগঞ্জে কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার। ছবি: ছায়াদ মিয়া, শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ি সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে সাজনা বেগম (১৬) নামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ আহমদ ও দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেনসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, সাজনা বেগম (১৬) শুক্রবার রাতে তার পিতা-মাতা ও পরিবারের লোকজনদের সাথে রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। শনিবার (২২ জুলাই) ভোরে তাকে (১৬) তার পরিবারের লোকজন বসত ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যায় শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পথচারী লোকজনে একটি বস্তাবন্দি লাশ দেখতে পান। তাৎক্ষণিক শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই লাশটি উদ্ধার করেন। কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উদ্ধার হওয়া লাশটি পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের মড়ল বাড়ির ইসরাইল মিয়ার মেয়ে ও স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি খুন কি-না তদন্ত চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App