×

সারাদেশ

ব্যবসার কোটি টাকা নিয়ে ছেলে উধাও, বাবার আত্মাহত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১২:০৪ পিএম

ব্যবসার কোটি টাকা নিয়ে ছেলে উধাও, বাবার আত্মাহত্যা

শ্রীনগর থানা। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বর্ণালংকারের বন্ধকি ব্যবসার প্রায় কোটি টাকা নিয়ে ১৩ দিন ধরে উধাও ছেলে।

এতে পাওনাদারদের চাপ ও অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেছে বাবা।

রবিবার সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রাম থেকে বাবা নির্মল দাসের (৫৪) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মল দাস উপজেলার বাড়ৈগাও বাজারে মাছ বিক্রি করতেন। একই বাজারে তার ছেলে সাগর দাস স্বর্ণালংকার তৈরি ও বন্ধকী ব্যবসা করতো। সম্প্রতি সাগর দাস ওই এলাকার বেশ কয়েকজনের স্বর্ণালংকার কম টাকায় বন্ধক রেখে তা শ্রীনগর বাজারের সুদের মহাজনদের কাছে দ্বিগুন টাকায় বন্ধক রেখে তা নিজের কাছে রেখে দেন।

কয়েকদিন আগে স্বর্ণালংকার বন্ধক রাখা গ্রাহকরা সাগর দাসের কাছে টাকা ফেরত দিয়ে তাদের স্বর্ণালংকার ফেরত চাইলে সাগর গা ঢাকা দেয়। বিষয়টি নিয়ে পাওনাদাররা শনিবার বিকালে সাগর দাসের বাবা নির্মল দাসের উপর চাপ সৃষ্টি করে এবং তাকে অপমান অপদস্ত করে।

নির্মল দাস বাড়িতে ফিরে রাতের কোন এক সময়ে আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করেন।

শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শ্রীনগর থানায় ইউডি মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App