×

সারাদেশ

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০১ পিএম

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

ছবি-প্রতীকী

খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াদ খান (১৫) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরে ডুমুরিয়া কলেজের সামনে একটি আমন ধানের ক্ষেতে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ খান সদর ১১ নং ইউনিয়নের গোলনা গ্রামের আনোয়ারুল ইসলাম খানের ছেলে। স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গেছে, রিয়াদ খান ডুমুরিয়া কলেজের বিপরীতে খুলনা-সাতক্ষীরা সড়কের পাশে একটি সাফিয়া মোটর গ্যারেজের শ্রমিক ছিলো। বুধবার দুপুরের দিকে রিয়াদ কাজকর্ম সেরে হাত-পা ধোয়ার জন্য পেছনের পুকুরে যায়। পুকুরে ইঁদুর ও মাছ চোর ধরতে দেয়া ছিলো কারেন্ট সংযোগ। তখন ওই কারেন্টের তারে জড়িয়ে সে মারা যায়। এ ঘটনায় ডুমুরিয়া থানায় এটি অপমৃত্যু মামলা হয়েছে বলে উপ-পরিদর্শক কেরামত আলী জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর পুত্রের পদত্যাগ

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App