×

চট্টগ্রাম

আওয়ামী লীগ–ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে গ্রেপ্তার আরও ১৮

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৭:০০ পিএম

আওয়ামী লীগ–ছাত্রদল সংঘর্ষ, নোয়াখালীতে গ্রেপ্তার আরও ১৮

ফাইল ছবি

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এসব ঘটনায় মোট ৬৫ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর নেতৃত্বে বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্ট এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর জেরে পরদিন শনিবার বিকেলে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ সভাপতি শাহাদাত উল্যাহ সেলিমের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছাত্রদল নেতাকর্মীরা তাকে তুলে নেওয়ার চেষ্টা করলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া করে হামলা চালায় এবং একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে রাত ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা হামলা চালিয়ে সেলিমের বাড়ি ভাঙচুর করে এবং একটি অফিসে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার পর সুধারাম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এদিকে ঘটনাপ্রবাহের পর সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, এটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, মামলায় মোট ১১৭ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

মোদির বাসভবন অভিমুখে পদযাত্রার ডাক

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

রাজধানীতে অপরাধ বিরোধী অভিযান, গ্রেপ্তার ৪৩১

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ব্যবসায়িক বার্তা আলাদা রাখতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

৮৫ রানেই ইতিহাস গড়ে শিরোপা জিতল গায়ানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App