×

চট্টগ্রাম

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

দেশে ফেরার অপেক্ষা শেষ

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মীরসরাইয়ের শহীদুল ইসলাম (৪০) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। ছুটি নিয়ে দেশে ফেরার মাত্র তিন দিন আগে তাঁর মৃত্যু ঘটে।

শনিবার (৬ জুন) রাতে ওমানের বেরুমি এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম উপজেলার ইছাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জমাদারগ্রাম এলাকার আস্কার আলী বৈদ্য বাড়ির মৃত মোহাম্মদ মেস্ত্রীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শহীদুল ইসলাম দীর্ঘ ২০–২৫ বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন। তিনি সেখানে এমব্রয়ডারির কাজ করতেন। আগামী বৃহস্পতিবার তাঁর দেশে ফেরার কথা ছিল। ইতোমধ্যে টিকিটসহ সব প্রস্তুত সম্পন্ন হয়েছিল। কিন্তু দেশে ফেরার আনন্দের মধ্যেই ছুটি কাটানোর আগেই সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

স্বজনরা জানান, ঘটনার দিন তিনি স্ত্রী, সন্তান ও পরিবারের জন্য বিভিন্ন জিনিস কিনে মার্কেট থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়েন।মীরসরাই সমিতি ওমানের সাবেক সভাপতি মো. আবু নছর রিয়াদ বলেন, মরদেহ দেশে পাঠাতে সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

ইছাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার বলেন, দেশে ফেরার জন্য সব প্রস্তুতি থাকা সত্ত্বেও এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহত শহীদুল ইসলাম এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

দেশে পৌঁছেছেন স্পিকার হাফিজ উদ্দিন

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ২ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App