×

সারাদেশ

আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩

আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩। ছবি: চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

আইসক্রিমে নেশাদ্রব্য মিশিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- জেলার কোতয়ালী থানা অশোকতলা গ্রামের বাবুল মিয়ার ছেলে আমির হোসেন প্রকাশ ইমন, নোয়াপাড়া গ্রামের রিয়াজ মিয়ার ছেলে রাব্বি ও আড়াইওড়া উত্তর পাড়ার হাবিব মিয়ার ছেলে ফারুক।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর কুমিল্লা শহরে যাওয়ার কথা বলে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সালুকিয়া গ্রামের দুলাল মিয়ার সিএনজি অটোরিকশা ভাড়া নেয় পৌর এলাকার কমলপুর গ্রামের এরশাদ মিয়ার ছেলে মো. কাউছার ও সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়ার সেলিম মিয়ার ছেলে আশিকসহ সংঘবদ্ধ একটি চক্র। তাদেরকে নিয়ে সিএনজি অটোরিকশাটি কুমিল্লা শহরে পৌঁছলে আইসক্রিমের মধ্যে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চালকে খাওয়ায় সংঘবদ্ধ চক্রটি এবং অটোরিকশাটি ছিনতাই করে। এই ঘটনায় দুলাল মিয়া চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত করে কমলপুর গ্রামের কাউছার ও পিপুলিয়ার আশিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। তাদের দেয়া তথ্যমতে গত রবিবার রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকা থেকে চোরাইকৃত সিএনজি অটোরিকশাটি বিক্রি করার সময় আমির হোসেন প্রকাশ ইমন, রাব্বি ও ফারুককে আটক করা হয়। এসময় চোরাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আলী আশরাফ জুয়েল বলেন, সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে চোরচক্রের আরও ৩ সদস্যকে গ্রেপ্তার ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, 'চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App