×

সারাদেশ

আইসক্রিমে ক্ষতিকর রং লাখ টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০৯:০৬ পিএম

আইসক্রিমে ক্ষতিকর রং লাখ টাকা জরিমানা
আইসক্রিমে ক্ষতিকর রং লাখ টাকা জরিমানা

বুধবার চট্টগ্রামে একটি আইসক্রিম তৈরির কারখানার ক্ষতিকর রং মেশানো ১২ হাজার পিস আইসক্রিম জব্দ করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। ছবি: ভোরের কাগজ

নগরীতে একটি আইসক্রিম তৈরির কারখানায় অভিযান চালিয়ে ক্ষতিকর রং মেশানো ১২ হাজার পিস আইসক্রিম জব্দ করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই। পাশাপাশি এক লাখ টাকা জরিমানাও করা হয়। কারখানায় আইসক্রিম মোড়কজাত বা প্যাকেজিং করারও কোন লাইসেন্স ছিল না।  বুধবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর বন্দর থানাধীন নিমতলা খালপাড় এলাকায় পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, দূষিত পানি এবং মানহীন বিভিন্ন পদার্থ এবং ক্ষতিকর রং দিয়ে বাচ্চাদের খাওয়ার এসকল আইসক্রিম তৈরি করছিল প্রতিষ্ঠানটি। আইসক্রিমগুলোর গায়ে কোন উৎপাদনের তারিখ বা মেয়াদোত্তীর্ণের তারিখ কিছুই ছিল না। এসকল অপরাধে অভিযুক্ত ওমর ফারুককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৫০০ কার্টন (১২ হাজার পিস) মানহীন আইসক্রিম জনসমক্ষে ধ্বংস করা হয়। তিনি বলেন, জেলা প্রশাসন চট্টগ্রামকে ভেজাল ও মানহীন খাদ্যমুক্ত একটি স্মার্ট জেলায় পরিণত করার জন্য কাজ করছে। এসকল আইসক্রিম সাধারণত স্কুলপড়–য়া শিক্ষার্থীরা খেয়ে থাকে। তীব্র গরমে এসকল আইসক্রিম এর চাহিদা আরো বেশি বাড়ে। জনস্বাস্থ্যের ক্ষতি হয় এরূপ কোন খাদ্যদ্রব্য এই চট্টগ্রামে উৎপাদন করতে দেয়া হবে না। আমাদের ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

আশুলিয়ার পোশাক কারখানায় আগুন-বিস্ফোরণ, নিহত বেড়ে ৮

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App