×

সারাদেশ

পড়ার টেবিলে মাদরাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ, আটক ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৯, ০১:১৯ পিএম

পড়ার টেবিলে মাদরাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ, আটক ২

পাবনার চাটমোহরে সবুরা খাতুন (১৪) নামের এক মাদরাসা ছাত্রীকে এসিড নিক্ষেপ করার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। পরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। শুক্রবার (২৯ নভেম্বর) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

এসিড আক্রান্ত সবুরা খাতুন উপজেলার বনগ্রাম সরকারপাড়া গ্রামের ব্যবসায়ী সলিলুর রহমানের মেয়ে ও বনগ্রাম বেনিয়াজী দাখিল মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী। ক্রবার রাতে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। আটক দুই কিশোর হলো-উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের হাসিবুর রহমানের ছেলে রতন হোসেন (১৮) ও বনগ্রাম পুকুরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে রিপন হোসেন (১৭)।

ছাত্রীর বাবা সলিলুর রহমান অভিযোগ করে জানান, শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ঘরে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছিল সবুরা। ঘরের দরজা খোলা ছিল। এ সময় তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালানোর সময় রতন ও রিপনকে আটক করে স্থানীয়রা।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আটক দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়ে মামলা করা হয়েছে। কি কারণে এসিড নিক্ষেপ তা তদন্ত করে দেখা হচ্ছে। মেয়েটার উচ্চতর চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

পাকিস্তানি ক্রিকেটারদের শাস্তি দিল আইসিসি

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

পদার্থ-রসায়নের পর এবার এইচএসসির জীববিজ্ঞানেও প্রশ্নে ‘ভুল’!

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

যুদ্ধের চাপে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ইসরায়েলি সেনারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App