×

সারাদেশ

রাস্তা দখল করে ব্যাংক কর্মকর্তার বাড়ি নির্মাণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২০, ০৫:৩২ পিএম

রাস্তা দখল করে ব্যাংক কর্মকর্তার বাড়ি নির্মাণ

রাস্তায় বাড়ি নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকরা। ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চন্দনপুর ঋষিপাড়া গ্রামে সরকারি রাস্তা দখল করে চলছে বসতবাড়ি নির্মাণের কাজ। আর এ কাজটি করছেন মো. জসিম উদ্দিন নামের এক ব্যাংক কর্মকর্তা। তিনি পার্শ্ববর্তী সুদক্ষিরা গ্রামের আজমত আলীর পুত্র।

সরেজমিনে গিয়ে জানা যায়, জামির্ত্তা ইউনিয়নের বঙ্গবন্ধু মোড় হয়ে ডাউটিয়া রাস্তার চন্দনপুর ঋষিপাড়া এলাকায় প্রায় ৫ ফুট সরকারি পাকা রাস্তা দখল করে বাড়ি নিমার্ণ করা হচ্ছে। আশপাশের লোকজন সংখ্যালঘু বলে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। সড়কটি পুনঃনির্মাণকারী  ঠিকাদারী প্রতিষ্ঠান নাহিয়ান কনস্ট্রাকশনের দায়িত্বে থাকা প্রকৌশলী সেলিম আহম্মেদ অভিযোগ করে বলেন, রাস্তা ছেড়ে জায়গা রেখে স্থাপনা নির্মাণ তো দূরের কথা বরং সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

অভিযুক্ত সরকারি ব্যাংক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, একজন সরকারি চাকরিজীবি হিসেবে আমাকে বিধি-বিধান মেনেই কাজ করতে হবে। আমি যেভাবে চিন্তা করেছিলাম বিষয়টি ওরকম না। তাই ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের সামনেই নির্মিত বাউন্ডারি দেয়াল উঠিয়ে দিয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, কাজের শুরুতেই আমি বাঁধা দিয়েছিলাম। পরবর্তীতে পরিমাপ করে দেখা গেছে ওই রাস্তার পূর্ব-পশ্চিম দু’পাশেই মালিক পক্ষের জায়গা আছে। পশ্চিম পাশ থেকে রাস্তার কিছু অংশ দখল করলেও পূর্বপাশ থেকে মাটি ভরাট করে দিবেন।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রুবাইয়াত জামান রাস্তা দখলের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জসিম উদ্দিনকে দখল করা রাস্তার জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। রাস্তা ৫ ফুট ছেড়ে বসতবাড়ি নিমার্ণের বিধান রয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, রাস্তা দখল করে বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সেই সঙ্গে স্থাপনাগুলোও সরিয়ে নিতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App