×

সারাদেশ

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বসতভিটা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২০, ০১:২৪ পিএম

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বসতভিটা

ছবি: প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে আষাঢ়ের প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি ও বসতভিটা। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ১৬টি পাহাড়ের ধসের ঘটনা ঘটে।

শুক্রবার (১৯ জুন) সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রবল বৃষ্টিতে নাইক্ষ্যংছড়ি খাল ও বাঁকখালী নদীর উজান থেকে নেমে আসা ঢলে শাক সবজিসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড় ধসে ক্ষতি হয়েছে রাবার বাগানের গাছপালা, ঘরবাড়ি ও ক্ষেতখামার। পানিতে তলিয়ে গেছে ওসব এলাকার বিভিন্ন রাস্তাঘাট, হাট বাজার,স্কুল-মাদরাসা ও শাকসবজির ক্ষেত।

উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের স্থানীয়রা জানান, প্রবল বৃষ্টির কারণে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ঢলে প্লাবিত হওয়া অনেক পুকুর ডুবে গেছে।

ক্ষয়ক্ষতির খবরাখবর নেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের নির্দেশ দেন উপজেলা প্রশাসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App