×

সারাদেশ

ট্রিপল মার্ডার মামলার তিন আসামির রিমান্ড মঞ্জুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৩:০৩ পিএম

খুলনার খানজাহান আলী থানাধীন মশিয়ালীতে ট্রিপল মার্ডারের ঘটনায় মামলার অন্যতম আসামি শেখ জাফরিন হাসানসহ তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৯ জুলাই) দুপুরে খুলনা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার জানান, মামলার এজাহারভুক্ত আসামি শেখ জাফরিন হাসানকে ৮ দিন, আরমান ও জাহাঙ্গীরকে ৭ দিনের পুলিশী রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে এজাহারভুক্ত ওই তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। গুলিতে নিহত সাইফুল শেখ এর পিতা সাইদুল শেখ গত শনিবার রাতে বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ে করেন।

এর আগে শনিবার বিকেলে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার দাতপুর গ্রাম থেকে মামলার অন্যতম আসামি শেখ জাফরিন হাসানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া শুক্রবার যশোরের অভয়নগর থেকে আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মামলার প্রধান আসামি জাকারিয়ার শ্যালক আরমানকেও গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App