×

সারাদেশ

রামগড়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Icon

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১১:২৬ এএম

রামগড়ে ইয়াবাসহ যুবক গ্রেফতার

খাগড়াছড়ির রামগড়ে ৬০০ পিচ ইয়াবাসহ মো. এনাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে  রামগড় থানা পুলিশ। শনিবার(১৩ জানুয়ারি) রাতে উপজেলার লেকপাড় সুকেন্দ্রপাড়া ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. এনাম পার্শ্ববর্তী ভূজপুর থানার ২ নং দাতমারা ইউনিয়নের কাঞ্চনা গ্রামের  মো. মকবুল আহাম্মদ ও হোসনে আরা বেগমের ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই মহসিন মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে রামগড় থানার রামগড় থানার ওসি (তদন্ত) মো. ফখরুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকের বিরুদ্ধে মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App