×

সারাদেশ

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, কুড়িগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১১:৩৪ এএম

তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে, কুড়িগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহের কারণে জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন শিক্ষা বিভাগ। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এ অবস্থা আরো দু-একদিন অব্যাহত থাকবে। 

জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে চিঠি ইস্যু করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার ওপরে গেলে আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের কথা জানাবো।’

একই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার। তিনি বলেন, বিদ্যালয়গুলোতে বার্তা দেয়া হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ওপর পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

সালমান মুক্তাদিরের শ্বশুরের বারে অভিযান, ২৩০ পিস অননুমোদিত লিকার জব্দ

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App