×

সারাদেশ

জুড়ীতে ইটের ব্যবসার আড়ালে ধান মজুদ

Icon

সাইফুল ইসলাম সুমন, জুড়ী (মৌলভীবাজারের) থেকে

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম

জুড়ীতে ইটের ব্যবসার আড়ালে ধান মজুদ

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই এলাকায় গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় খাদ্য বিভাগের লাইসেন্স ছাড়া একটি গুদামে ৭৩ মেট্রিকটন ধান মজুত করায় ভ্রাম্যমাণ আদালত জহিরুল ইসলাম (৫৫) নামের এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন।

এ সময় গুদামটি সিলগালা করে দেয়া হয়। জহিরুল ইসলামের বাড়ি জাঙ্গিরাই এলাকায়। তিনি ইটের ব্যবসা করেন। তবে, এর আড়ালে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে ধানেরও ব্যবসা করছেন।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালায়। এ সময় মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব ও জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার সানজিদা আক্তার বলেন, ২০২৩ সালের খাদ্য উৎপাদন, মজুত, বিপণন ও পরিবহন আইনে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং গুদাম সিলগালা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ অভিযান

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App