×

সারাদেশ

তালায় বস্তাবন্দি অবস্থায় প্রাইভেটকার চালক উদ্ধার

Icon

তালা,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ০১:১৫ পিএম

তালায় বস্তাবন্দি অবস্থায় প্রাইভেটকার চালক উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে হাত পা বাঁধা অবস্থায় শেখ শাহিন (৪২) নামে এক গাড়ি চালককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে  উদ্ধার করে স্থানীয় জনতা। আহত শেখ শাহিন খুলনা সদর উপজেলা আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জানায়, সকালে মৃর্জাপুর বাজারের পোস্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে হাত পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেটকারের ভিতর থেকে অচেতন অবস্থার উদ্ধার করা হয়। প্রথমে তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্টো-গ-৩৭-৭৭৮৫) উদ্ধার করা হয়েছে । প্রাথমিক তদন্তে প্রাইভেটকারটির মালিক সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকার সঞ্জয় দাশ (পিন্টু) বলে জানা গেছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

রাজকীয় দামে বিক্রি হলো রাজা ইলিশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

আমবাগানে মিলল বিপুল ককটেল-বারুদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App