×

সারাদেশ

বাবুগঞ্জে যৌথ অভিযানে ২১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকার জাল জব্দ

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম

বাবুগঞ্জে যৌথ অভিযানে ২১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকার জাল জব্দ

জাটকাসহ সবধরনের পোনা মাছ রক্ষা এবং অবৈধ জাল নির্মূলে বরিশাল বাবুগঞ্জে আরিয়াল খা, সন্ধ্যা, সুগন্ধা নদীতে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসক, মৎস্য অধিদপ্তর ও পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ও আনসার ব্যাটালিয়ন।

শনিবার (২৬  জানুয়ারি) সকাল থেকে বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ৩৮ টি বেহুন্দী জাল, ১৪ হাজার মিটার কারেন্ট জালসহ বিভিন্ন ধরণের জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়।এসময় মোট ২১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা টাকার জাল উদ্ধার করা হয়।     

এসময় উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভূমি)  সুব্রত বিশ্বাস দাস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম, মৎস্য কর্মকর্তা ইলিশ বিমল চন্দ্র দাস, বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপ সহকারী পরিচালক মনিরুল মো. মনিরুল ইসলাম, বাবুগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন হাবিলদার মোতালেব।

মৎস্য কর্মকর্তা ইলিশ বিমল চন্দ্র দাস, বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের উপ সহকারী পরিচালক মনিরুল মো. মনিরুল ইসলাম, বাবুগঞ্জ থানার এস আই জহিরুল ইসলাম, আনসার ব্যাটালিয়ন হাবিলদার মোতালেব। ফিল্ড এসিস্ট্যান্ট নজরুল ইসলাম, মাঠ সহায় সাইফুল ইসলাম আতিক, মো. সোহাগ প্রমুখ। 

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ২১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা টাকার জাল উদ্ধার করা হয়। অসাধু জেলে পাওয়া যায়নি। পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App