×

সারাদেশ

সিরাজগঞ্জে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:০৩ এএম

সিরাজগঞ্জে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা

সিরাজগঞ্জের তাড়াশে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে তাড়াশ পৌর শহরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধারে কাজ করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর। 

নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকার কালিচরণ সরকারের ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে দিয়ে যায়। স্বজনরা দুদিন যাবত তাদের খোঁজ না পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩টার দিকে তালা ভেঙে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়।

নিহতদের স্বজনরা জানায়, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। স্বজনদের ধারণা রবিবার রাত থেকে সোমবারের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App