×

সারাদেশ

সাজেকে ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম

সাজেকে ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রীজ পাড়ায় ইউপিডিএফের (প্রসিত) ২ সদস্য দীপায়ন চাকমা (৪০) ও আশিষ চাকমাকে (৩৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ২টার সময় এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে সাজেক থানা পুলিশ।   

রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ প্রসিত দলের দুইজন নিহত হয়। এমন সংবাদের ভিত্তিতে সাজেক থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং আইনি প্রক্রিয়া শুরু করে।

এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি ৩ দিনের অবকাশ যাপনে রাষ্ট্রপতি মো. সাহাব উদ্দিনের সাজেক যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে এ ধরণের হত্যাকাণ্ডের ঘটনায় কারা জড়িত রয়েছে এখনো নিশ্চিত করে জানায়নি পুলিশ। 

তবে ইউপিডিএফের দাবি, জেএসএস সন্তু লারমার লোকজন এই হত্যার সঙ্গে জড়িত। কিন্তু গণমাধ্যমের কাছে ইউপিডিএফের অভিযোগ অস্বীকার করেছে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা। তিনি বলেন, সাজেক এলাকায় জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। ইউপিডিএফের অভিযোগ ভিত্তিহীন।

আরো পড়ুন: সাজেকের কংলাক পাহাড়ের রিসোর্টে আগুন

নিহত দুজনের পরিচয় নিশ্চিত করেছে ইউপিডিএফ। নিহতেরা হলেন, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার রূপাকারি ইউনিয়নের মৃত শান্তি কুমার চাকমার পুত্র আশিষ চাকমা এবং একই উপজেলার সাজের ইউনিয়নের অনিল বরন চাকমার পুত্র দিপায়ন চাকমা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App