×

সারাদেশ

কুমিল্লায় শিশু বাপ্পীকে হত্যার দায়ে সৎপিতার মৃত্যুদণ্ড

Icon

সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ পিএম

কুমিল্লায় শিশু বাপ্পীকে হত্যার দায়ে সৎপিতার মৃত্যুদণ্ড

কুমিল্লায় শিশু আরাফাত হোসেন বাপ্পী (৭) কে পূর্ব পরিকল্পিতভাবে আক্রোশের জেরে গলায় রশ্মি দিয়ে শ্বাসরোধ করে হত্যার দায়ে সৎপিতা মো. সেলিম প্রকাশ রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন দনাজোর গ্রামের মো. জলিল হকের ছেলে মো. সেলিম প্রকাশ রুবেল (২৫)।

মামলার বিবরণে জানা যায়- ২০২২ সালের ১৫ এপ্রিল সকাল ৯টার সময় আসামি মো. সেলিম রুবেল সুকৌশলে ভিকটিমকে অপহরণ করলে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আসামির কথামত সিএনজি যোগে কবিরাজের বাড়ী গিয়েও কোন সন্ধান না পেয়ে আসামিকে চাপাচাপি করলে লাশ সদর দক্ষিণ মডেল থানাধীন গলিয়ারা দক্ষিণ ইউপি দনাজোর হাতরে (বিল) স্থিত কচুরি পানাযুক্ত ডোবার ভেতর আছে মর্মে জানায় এবং তার দেখানো মতে ডোবা থেকে লাশ উঠিয়ে বাড়ীতে এনে থানা পুলিশকে খবর দেয়। 

আরো পড়ুন: মা-মেয়েকে ধর্ষণ, আসামি হারুন গ্রেপ্তার

এ ব্যাপারে ২০২২ সালের ১৮ এপ্রিল নিহতের মামা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাধীন ভাটপাড়া তারাপুর গ্রামের মো. জালাল মিয়ার ছেলে মো. আল-আমিন বাদী হয়ে একই উপজেলার দনাজোর গ্রামের মো. জলিল হকের ছেলে মো. সেলিম প্রকাশ রুবেলের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/২০১ ধারার বিধান মতে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা রুজু করলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীনুর ইসলাম মামলায় উল্লেখিত ঘটনার তদন্তপূর্বক আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০২২ সালের ৩০ অক্টোবর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তৎপর মামলাটি বিচারে আসলে ২০২৩ সালের ৩১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনক্রমে রাষ্ট্রপক্ষে আনীত ২১জন সাক্ষীর মধ্যে বাদীসহ গুরুত্বপূর্ণ ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি শেষে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি মো. সেলিম প্রকাশ রুবেলের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি রুবেলকে দণ্ড বিধির ৩০২/২০১ ধারায় দোষী সাবস্থ্য করে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এ রায়ে সন্তোষ প্রকাশ করে এপিপি এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ফরিয়াদি ও রাষ্ট্র পক্ষ আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন। এর ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

‘আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন’

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

সরকার পতন আন্দোলনের হুমকি জামায়াত আমিরের

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App