×

সারাদেশ

চট্টগ্রামে বাঁশ ঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম

চট্টগ্রামে বাঁশ ঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শাহাব উদ্দিন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিক পাড়া সুয়াদার ভাঙা এলাকার বাঁশ ঝাড় থেকে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করা হয়। 

তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে এ বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি পুলিশ।

আরো পড়ুন: আশাশুনিতে পিকআপ-ইজিবাইক সংঘর্ষ, ২ হজ্বযাত্রী নিহত

স্থানীয়রা জানান, পেশায় দিনমজুর শাহাব উদ্দিনের বাড়ি উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। তার বাবার নাম নুর আহমদ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড

ফের সভা ডেকেছে পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট ভারত

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা নিয়ে অবস্থান স্পষ্ট ভারত

যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...

যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, অতঃপর...

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

মোড় ঘুরে যায় ৫ আগস্ট দিল্লিতে সেই সংবাদ সম্মেলনের পর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App