×

সারাদেশ

শবে বরাতের নামাজ পড়তে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৬ পিএম

শবে বরাতের নামাজ পড়তে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কুনিয়া তারগাছ এলাকায় শবে বরাতের নামাজ পড়ার কথা বলে ডেকে নিয়ে এক যুবককে তার বন্ধুরা কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত হোসেন আলী (২২) একই এলাকার নূর নবীর ছেলে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় গাজীপুর মহানগরীর গাছা থানার কুনিয়াপাছর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

স্বজনদের অভিযোগ, নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হোসেন আলীর বন্ধুরা তাকে কুপিয়ে হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ১০টায় হোসেন আলীকে তার বন্ধুরা শবে বরাতের নামাজ পড়ার কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১১টায় কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে রক্তাক্ত অবস্থায় হোসেন আলীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গাছা থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘ খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠাই। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের (নিহতের বন্ধুবান্ধব) গ্রেপ্তারের জন্য টিম গঠন করে দেয়া হয়েছে। আমি নিজেও অভিযানে রয়েছি।’

তিনি আরো বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছি এবং বেশ কয়েকজনকে আটকও করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে আটককৃতদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App