×

সারাদেশ

রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ করেছে পুলিশ

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৩:৪২ পিএম

রোহিঙ্গাদের মাঝে ইফতার বিতরণ করেছে পুলিশ

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আশ্রিত গরীব-দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এ ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল বিতরণ করা হয়।

ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ৯ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়া, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার একেএম ফসিহুর রহমান প্রমুখ।

মাহে রমজানে ভাসানচরের গরিব ও দুস্থ রোহিঙ্গারা ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে উদ্ভাসিত হন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

অচেনা শহরে হঠাৎ পরিচিত ডাক

মাতৃত্বকালীন মাসিক ভাতা পাবেন যারা, জানুন আবেদন পদ্ধতি

মাতৃত্বকালীন মাসিক ভাতা পাবেন যারা, জানুন আবেদন পদ্ধতি

রাষ্ট্রপতি নির্বাচন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা

রাষ্ট্রপতি নির্বাচন, কে হচ্ছেন বঙ্গভবনের নতুন বাসিন্দা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App