×

চট্টগ্রাম

আখাউড়া

আওয়ামীলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম

আওয়ামীলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

ছবি: সংগৃহীত

সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরশহরের মুক্তমঞ্চের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়।

শোভাযাত্রাটি পৌরশহরের সড়কবাজার হয়ে বাইপাস সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীরা আখাউড়া রেলওয়ে স্টেশনে গিয়ে প্রতিবাদ মিছিল করেন। শোভাযাত্রায় পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আকতার হোসেন খানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় নেতাকর্মীদের ‘আপা আপা করিস নারে, তোদের আপা আইবো না রে’ স্লোগান দিতে দেখা যায়। শোভাযাত্রা ও প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেন বিএনপির নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

আওয়ামীলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

আখাউড়া আওয়ামীলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

শীতের আগমনী বার্তায় ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

ভোলার চরফ্যাশন শীতের আগমনী বার্তায় ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App