×

রাজশাহী

গোমস্তাপুরে কৃষি প্রণোদন পেলো ৯ হাজার কৃষক

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

গোমস্তাপুরে কৃষি প্রণোদন পেলো ৯ হাজার কৃষক

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা , মসুর ও খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এইসব উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মো. সাকলাইন হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার  হাসান আতিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা প্রকৌশলী  আছহাবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপকার ভোগী কৃষক-কৃষাণী প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মো. সাকলাইন হোসেন জানান, ৯ হাজার ৪২৫ জন কৃষকদের মাঝে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, মসুর, খেসারী বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৯ হাজার ৩০০জন কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার।

৭৫ জন কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে ১ বিঘা জমির জন্য মসুর বীজ ৫ কেজি, ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৫০ জন কৃষকদের মাঝে প্রত্যেক কৃষককে খেসারী বীজ ৮ কেজি, এমওপি সার ৫ কেজি ও ডিএপি সার ১০ কেজি করে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো জিল্লুর রহমান বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির মূল চালিকাশক্তি হলেন আমাদের কৃষক। উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদনশীলতা বাড়াতে সরকার নিয়মিতভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করছে। সঠিক সময়ে এই সার ও বীজ জমিতে ব্যবহার করবেন এতে করে আপনাদের ফসলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৫ লাখ টাকার যন্ত্রাংশ চুরি

আওয়ামীলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

আখাউড়া আওয়ামীলীগের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

শীতের আগমনী বার্তায় ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

ভোলার চরফ্যাশন শীতের আগমনী বার্তায় ব্যস্ত লেপ-তোশকের কারিগররা

বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশালে নিখোঁজ বিচারককে দুই দিন পর কুয়াকাটা থেকে উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App