×

সারাদেশ

বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১০:০৫ এএম

বাগেরহাটে ট্রাকচাপায় নিহত ৩

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালের চেয়ারম্যানের মোড় নামক এলাকায় ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। শনিবার (২৭ এপ্রিল) সকালে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বাগেরহাট গোয়েন্দা পুলিশের ওসি সৈয়দ বাবুল আক্তার জানান, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে রামপাল ও মংলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেয়ারম্যানের মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। খুলনার দিক থেকে পণ্যবাহী একটি ট্রাক দ্রুতগতিতে মংলার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে ব্যাটারি চালিত একটি ভ্যান রামপালের দিকে আসছিল। ঘটনাস্থলে আসলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মো. সাঈদ মোড়ল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ভ্যানচালক মনির হোসেন ও আরেক যাত্রী আজাদকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহত ৩ জনের বাড়ি রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ট্রাকের চালককে আটকের পর জব্দ করা হয় ট্রাকটি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোসাদের ফাঁদে ইরানের সাবেক প্রেসিডেন্ট, বন্দি আইআরজিসির জালে

মোসাদের ফাঁদে ইরানের সাবেক প্রেসিডেন্ট, বন্দি আইআরজিসির জালে

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সি শিশুরা

১ আগস্ট থেকে টাইফয়েড টিকা পাবে ১৫ মাস বয়সি শিশুরা

ফরিদপুরে হত্যাকাণ্ডের জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ফরিদপুরে হত্যাকাণ্ডের জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App