×

সারাদেশ

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলো রাব্বি

Icon

সীতাকুণ্ড, (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৩:২২ পিএম

পা দিয়ে লিখে জিপিএ-৫ পেলো রাব্বি

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পা দিয়ে লিখে চট্টগ্রাম বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে রফিকুল  ইসলাম রাব্বি। সে ভাটিয়ারী হাজী তোবারাক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

রাব্বি ভাটিয়ারী হাসনাবাদ এলাকার বজলুর রহমানের ছেলে। সে ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পর্শে তার দুটি হাত কাটা যায় । 

রাব্বির বাবা বজলুর রহমান বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমার ছেলের মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করেছে । অগণিত মানুষের দোয়া ও ভালোবাসা আমার ছেলের সঙ্গে আছে।

রাব্বি বলেন, আমি যে শারীরিক প্রতিবন্ধী সেটা কখনো আমি মনে করিনি। আমার মনোবল সব সময় শক্ত ছিল। যার কারণে মানুষের দোয়া ও ভালোবাসায় আমি ভালো রেজাল্ট করেছি । ভবিষ্যতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন রাব্বি ।

ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল মাস্টার বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও রাব্বি অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করায় আমরা মুগ্ধ । সে জীবনে অনেক বড় হোক এই প্রত্যাশা করি। সে অত্যন্ত মেধাবী  ছাত্র । তার মেধা, মনোবল ও মানুষের দোয়ার কারণে সে এ প্লাস পেয়েছে। তাই আমি বিত্তবানদের অনুরোধ করব রাব্বির লেখাপড়ার সহযোগিতায় যেন তারা এগিয়ে আসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App