×

সারাদেশ

রাজশাহীতে ভ্যানচালক হত্যায় তিনজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক, রাজশাহী

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৬:৩৮ পিএম

রাজশাহীতে ভ্যানচালক হত্যায় তিনজনের যাবজ্জীবন

ছবি: সংগৃহীত

রাজশাহীতে জালাল উদ্দিন নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ জুন) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

পরে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু সাংবাদিকদের এসব তথ্য তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার চারঘাট উপজেলার সদর পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ অক্টোবর জেলার চারঘাট পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে মেরামতপুর এলাকার ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যার ঘটনায় নিহত জালালের ছেলে পরদিন থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু বলেন, এ মামলায় আদালতে মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আদালতের বিচারক তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানিয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

ফাঁকা সড়কে দুই বাসই দ্রুতগতিতে চলছিল, চালকদের চোখে ছিল ঘুম: পুলিশ

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

দুই বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানের অলরাউন্ডার হামজা নাজার

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

কাঁচা মরিচে মিলল স্বস্তি, বাড়ল ডিম-মুরগি ও মাছের দাম

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App