×

সারাদেশ

বৃদ্ধা মাকে হত‍্যা করলো ছেলে

Icon

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৭:০৫ পিএম

বৃদ্ধা মাকে হত‍্যা করলো ছেলে

ছবি- ঘাতক বাহার উদ্দিন।

কুমিল্লার লাকসামে বৃদ্ধা মাকে কুপিয়ে হত‍্যা করেছে ছেলে। শুক্রবার (৫ জুলাই) দুপুরে এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় পুলিশ হত‍্যাকারীকে গ্রেপ্তার করেছে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার লাকসাম পুর্ব ইউনিয়নের এলাইচ মিয়াজি বাড়ীর মৃত হাবিবুর রহমানের স্ত্রী নুরজাহান বেগমকে (৮০) তারই ছেলে বাহার উদ্দিন (৫৫) কুপিয়ে হত্যা করেছে। ওই ঘটনায় পুলিশ পাশ্ববর্তী ডোমবাড়িয়া গ্রাম থেকে মায়ের হত‍্যাকারী ঘাতক বাহারকে গ্রেপ্তার করেছে। 

স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর বাহার উদ্দিন ঘরের পিছনে একটি খোলা জায়গায় তার বৃদ্ধা মাকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত‍্যা করে। বৃদ্ধার চিৎকার চেচামেচি শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে বৃদ্ধার ছেলে বাহার দৌড়ে পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত অবস্থায় বৃদ্ধার নিথর দেহটি পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন চিৎকার দিলে অন‍্যান‍্য লোকজন এসে জোড় হয়। ততক্ষণে ওই বৃদ্ধা মারা যায়। 

আরো পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারে পাঁচ বন্ধু নিহত

মাকে হত‍্যা করে ছেলে পালিয়ে গেলেও ঘটনার পরপর পুলিশ এসে পাশ্ববর্তী গ্রাম ডোমবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে। হত‍্যাকাণ্ডের কোনো কারণ জানা না গেলেও এলাকাবাসী জানান, বাহার একজন শিক্ষিত লোক এবং সে দীর্ঘ বছর ধরে মানসিক রোগে ভুগছে। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় বিয়ের পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। 

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন খান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপান যাচ্ছেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App