×

সারাদেশ

সোনারগাঁওয়ে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৩:৪৪ পিএম

সোনারগাঁওয়ে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

বৃদ্ধা আম্বর আলী

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝাল মুড়ি কিনতে বাড়ি থেকে বের হয়ে প্রতিবেশীর দ্বারা ধর্ষণের স্বীকার হয়েছে ৬ বছর বয়সী মাদরাসা পড়ুয়া এক কন্যা শিশু। গত শুক্রবার (৫ জুলাই) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গত শনিবার (৬ জুলাই) রাতে ধর্ষিতা শিশুর বাবা মো. সোহেল মিয়া বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করলে, পুলিশ রাতেই ধর্ষক বৃদ্ধা আম্বর আলীকে (৬০) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

আরো পড়ুন: এবার বাঁশঝাড়ে মিললো যুবকের মরদেহ

পুলিশ ও ধর্ষিতার মা তাসলিমা আক্তার জানান, গত শুক্রবার বিকেলে ধর্ষিতা শিশু কন্যা বাড়ি থেকে ঝাল মুড়ি কিনতে বের হয়। এ সময় পার্শ্ববর্তী আজিজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আম্বর আলী (৬০) কন্যা শিশুটিকে ফুসলিয়ে তার ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির আত্মচিৎকারের আওয়াজ শুনে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

এ ব্যাপারে সোনারগাঁও থানার পুলিশ উপ-পরিদর্শক পঙ্কজ কুমার সরকার জানান, ভবনাথপুরে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে পুলিশ কৌশলে গ্রেপ্তার করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App