×

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

মধ্যনগরে আয়াতুল্লাহর পরিবারকে অর্থ সহায়তা

Icon

মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:৪১ পিএম

মধ্যনগরে আয়াতুল্লাহর পরিবারকে অর্থ সহায়তা

ছবি: ভোরের কাগজ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মো. আয়াতুল্লাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কার হয়েছে। মধ্যনগর উপজেলা প্রশাসন আয়াতুল্লাহর পরিবারের কাছে এ সহায়তা তুলে দেন।

বুধবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে মো. আয়াতুল্লাহর পিতা হাজী মো. সিরাজুল ইসলামের কাছে মধ্যনগর উপজেলা পরিষদের পক্ষ হতে আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা। এসময় মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিলে যোগদান করতে গিয়ে গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমির সামনে আনসার বাহিনীর গুলিতে নিহত হন মো.আয়াতুল্লাহ। 

আরো পড়ুন: মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, উত্তাল সমুদ্র

এ ঘটনার ১১ দিন পর গত ১৬ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে মো. আয়াতুল্লাহর মরদেহের সন্ধান পায় তার পরিবার। পরদিন ১৭ আগস্ট মধ্যনগরে নিহতের মরদেহ পৌঁছার পর স্থানীয় প্রশাসন ও ছাত্র- জনতার উপস্থিতিতে যথাযথ মর্যাদায় দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

রিয়াদে জরুরি সতর্কতা জারি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ১৬ জন নিহত

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

কিছুটা কমেছে ঢাকার বায়ুদূষণ, সকালে শীর্ষে লাহোর

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App