×

সারাদেশ

আন্দালিব রহমান পার্থ

আমরা যেন জল্লাদে রূপান্তরিত হয়ে না যাই

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৬:২৫ পিএম

আমরা যেন জল্লাদে রূপান্তরিত হয়ে না যাই

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, বড় নেতা হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া অনেক জরুরি। মহান আল্লাহ তায়ালা বলেছেন, আমার জমিনে তোমরা অহংকার করোনা। বিগত আওয়ামী লীগ সরকার দেশে স্বৈরাচারী রাজত্ব কায়েম করে মানুষের অধিকার কেড়ে নিয়ে দেশকে তলাবিহীন ঝুড়িতে রুপান্তর করে দেশ থেকে পালিয়ে গেছে। আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা যেন কোন অবস্থাতেই জল্লাদে রূপান্তরিত হয়ে না যাই।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বেকাল ৩ টার সময় শান্তনীড় বাসায় তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন,  হিন্দু, মুসলিম, বৈদ্য, খ্রিষ্টান আমরা সবাই ভাই ভাই। আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেন দুর্বল কোন মানুষের উপর অত্যাচার না করি। এটা করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমরা এটা কখনই হতে দেবনা। অত্যাচারীর কোন জায়গা ভোলার মাটিতে হবেনা।

আরো পড়ুন: বাংলাদেশে আসার কারণ জানালেন জাতিসংঘ প্রতিনিধিদলের নেতা

তিনি  বলেন, আজ ভোলার মানুষ তোফায়েল আহামেদের দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। তোফায়েল আহামেদ ও তার পরিবার আর ভোলার মাটিতে পা রাখার মত কোন পূর্ণ করে যান নাই। এমন দুঃশাসন কায়েম করেছেন যে, স্বৈরাচার পতনের পর বোরকা পড়ে ভোলা থেকে পালিয়ে গেছেন। আমরা এই ঘটনা থেকে অনেক শিক্ষা নিতে হবে। 

তিনি আরো বলেন, এখন ড. ইউনুস সরকারে আছেন, আমরা এই সরকারের সঙ্গে আছি। আমরা বার বার বলেছি, রাষ্ট্র মেরামতের জন্য যত সময় আপনার নেয়ার নিন, আমরা আপনার পাশে থাকবো। আমরা আশা করবো খুব শিগগিরই দেশে নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা ১৭ বছর নির্যাতিত হয়েছি আর যেন অত্যাচারিত না হই। ভোলার মাটিতে এমন কোন অন্যায় নাই যে তোফায়েল আহামেদ ও তার পরিবার না করেছে। আমরা এর প্রতিটি অন্যায়ের জবাব দেব। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

আমিরাতে এক ধাক্কায় ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

একনেকের টেবিলে বৈদ্যুতিক রেল-মেট্রোরেলসহ ১৫ প্রকল্প

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তেল দখলে রাখার হুঁশিয়ারি ট্রাম্পের

ডিএমপিতে বড় রদবদল

ডিএমপিতে বড় রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App