×

সারাদেশ

পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা, আটক ১

Icon

পলাশ হোসেন, পাবনা

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

পাবনায় ওয়াজ মাহফিলে ছুরিকাঘাতে যুবক হত্যা, আটক ১

ছবি: ভোরের কাগজ

পাবনায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শিমুল হোসেন (২১) নামে এক যুবক খুন হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো দুজন ছুরিকাঘাতে আহত হয়েছেন।

ঘটনার জেরে শান্ত হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত শিমুল চর ঘোষপুর গ্রামের শাহীন হোসেনের ছেলে। তিনি পাবনা জিলা স্কুলের এসএসসি ২২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আহতরা একই এলাকার কাওসার হোসেন (১৯) ও দিসার আলী (২০)।

পুলিশ জানায়, সদর উপজেলার চরঘোষপুর গ্রামে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে কয়েকজন যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় তিনজন আহত হয়। এর মধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসা নেয়ার আগেই মারা যায় শিমুল।

এ ব্যাপারে সদর থানার ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওসি আরো জানান, নিহত শিমুলের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App