×

সারাদেশ

সিংগাইরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৩ পিএম

সিংগাইরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে

ছবি: ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সাংবাদিক বাদল হোসাইনের (৩৮) ওপর হামলা ও তার ব্যবহৃত গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ (৩২) এবং তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদল হোসাইন সিংগাইর থানায় এ সংক্রান্ত লিখিত অভিযোগ জমা দেন।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে উপজেলার চারিগ্রাম-বালিয়াডাঙ্গী-সাহরাইল সড়কের ঘাসেরটেক ইটসলিং রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক বাদল হোসাইন মাইটিভি ও দৈনিক কালবেলা পত্রিকার সিংগাইর প্রতিনিধি এবং বাংলা এডিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ। সে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মৃত শাহজাহান মৃধার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক বাদল হোসাইন অফিস শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দূর সম্পর্কের ছোট ভাই আসিফকে (২৬) উপজেলার চারিগ্রাম চার রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভের নেতৃত্বে মুন্নাসহ (৩০)অজ্ঞাতনামা ১০-১২ জনের একটি ডাকাত দল তার ওপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। 

এসময় তার গাড়ি ভাংচুরসহ ব্যবহৃত ক্যামেরা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতিসহ শারীরিকভাবে মারধরের শিকার হন সাংবাদিক বাদল হোসাইন। 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, সাংবাদিক বাদল হোসাইনের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মিমাংসার চেষ্টা চলছে।

 এ ব্যাপারে সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App