×

সারাদেশ

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান বাবলু আটক

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান বাবলু আটক

ছবি : ভোরের কাগজ

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হবে।

চেয়ারম্যান বাবলুর স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। এলাকায় সে একজন জনপ্রিয় ব্যক্তি। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়।

যোগাযোগ করা হলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তার বাসা থেকে তাকে আটক করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App