×

সারাদেশ

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

ছবি: সংগৃহীত

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন মোবাশশির হোসাইন নামের একজন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। মোবাশশির হোসাইন গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালে নেয়া হয়েছে।

মোবাশশির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তির পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এসময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলি তার ডান হাতে লাগে।

তিনি আরো জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং গাজীপুরের পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানিয়েছেন, তিনি ঘটনাটি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরো পড়ুন: গাজীপুরের হামলায় জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতিতে নয়া বাতাস

রাজনীতিতে নয়া বাতাস

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App