×

সারাদেশ

নবাব ফয়েজুন্নেছার সম্পত্তি বেখলের চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ পিএম

নবাব ফয়েজুন্নেছার সম্পত্তি বেখলের চেষ্টা

ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘর সংলগ্ন ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা চালিয়েছে একটি মহল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সম্পত্তিটি দখলমুক্ত করে উপজেলা প্রশাসন। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নার্গিস সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে লাকসাম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়।

উপজেলা প্রশাসন ও জাদুঘর কর্তৃপক্ষ সূত্র জানায়, জাদুঘর সংলগ্ন ওয়াকফকৃত সম্পত্তিতে নবাব ফয়জুন্নেছার বংশধরদের একটি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে পৌরসভার অর্থায়নে একটি ভবন নির্মাণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি মহল অবৈধভাবে ভবনটিতে তালা লাগিয়ে টিনের বেষ্টনী নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

সংবাদ পেয়ে ইউএনও নার্গিস সুলতানার নেতৃত্বে প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ টিনের বেষ্টনী অপসারণ এবং তালা ভেঙে ভবনটি দখলমুক্ত করে।

ইউএনও জানান, কুমিল্লা-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আবুল কালাম প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা প্রদান করেছেন, যাতে ওয়াকফকৃত সম্পত্তি দখলমুক্ত করা সম্ভব হয়।ৎ

স্থানীয় একাধিক সূত্র জানায়, মো. দোলোয়ার হোসেন সবুজ নামের এক ব্যক্তি নবাব ফয়জুন্নেছার কিছু বংশধরের সহায়তায় নিজেকে ভুয়া মোতওয়াল্লী পরিচয় দিয়ে উপজেলা ভূমি ও সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ওয়াকফ সম্পত্তি রেকর্ড করে দখলের চেষ্টা করছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এ অঞ্চলের প্রখ্যাত জমিদার নবাব ফয়জুন্নেছা চৌধুরাণী সমাজকল্যাণমূলক কাজে প্রায় ২৯৭ একর ভূমি রাহেলিল্লাহ হিসেবে দালিলিকভাবে ওয়াকফ করে যান। এর মধ্যে প্রায় ২৯০ একর ভূমি ইতোমধ্যে বেদখল হয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। অবশিষ্ট প্রায় ৭ একর ভূমিও দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, জনকল্যাণে ওয়াকফকৃত সম্পত্তি পুনরুদ্ধার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে প্রশাসনের অব্যাহত হস্তক্ষেপ কামনা করেন তারা।

নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি জাদুঘরের তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন বলেন, ঐতিহাসিক এই নিদর্শন ও সংশ্লিষ্ট ওয়াকফ সম্পত্তি রক্ষায় নিয়মিত নজরদারি ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। কোনোভাবেই অবৈধ দখল চেষ্টা মেনে নেওয়া হবে না।

ইউএনও নার্গিস সুলতানা বলেন, ওয়াকফকৃত সম্পত্তি অবৈধভাবে দখলের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App