×

সারাদেশ

তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত পিলার ৪৯/২-এস এর কাছে ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

রোববার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হায়াত আলীর ছেলে হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের মৃত উসমান গনির ছেলে শাহিন এবং আবু বকরের ছেলে সোহাগ।

সূত্র জানিয়েছে, মোট পাঁচজন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রোববার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের বিএসএফ ধাওয়া দিলে তিনজন ধরা পড়ে। দুইজন পালিয়ে যান। পালিয়ে যাওয়া দুইজনের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক তিনজন।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তিন বাংলাদেশি আটকের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। আটকরা বিএসএফ হেফাজতে সুস্থ আছেন। 

বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের অধীনস্থ মধুপুর বিওপির দাবি, আটক তিন বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজ দূরে ভারতের ভেতরে বিএসএফের হাতে তারা আটক হয়েছে বলে বিএসএফ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App