×

সারাদেশ

বজ্রপাতে ৮ জেলায় নিহত ১৫ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ এএম

বজ্রপাতে ৮ জেলায় নিহত ১৫ জন

ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতের ঘটনায় একদিনেই ১৫ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ৮টি জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে দুইজন, জামালপুরে দুইজন, ঠাকুরগাঁওয়ে দুইজন, বগুড়ায় একজন, নাটোরে একজন, পঞ্চগড়ে একজন এবং শেরপুরে একজন মারা গেছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক শিক্ষার্থীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন আহত হন এবং একটি গরুও মারা যায়। নিহতদের মধ্যে দুইজন কিশোর ও একজন তরুণ ছিলেন। একই জেলায় ফুলছড়িতে ঘোড়ার গাড়ি চালানোর সময় বজ্রপাতে এক যুবক ও তার ঘোড়ার মৃত্যু হয়। সাঘাটায় পৃথক ঘটনায় এক বৃদ্ধও প্রাণ হারান।

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ঝড়-বৃষ্টির মধ্যে কাজ করার সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

জামালপুরের সদর ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে গৃহবধূসহ দুইজন মারা গেছেন। একজন গরু চরাতে গিয়ে এবং অন্যজন বাড়ির উঠানে রান্নার সময় বজ্রপাতে আহত হয়ে পরে মারা যান।

আরো পড়ুন : ৮ বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহ

বগুড়ার গাবতলী উপজেলায় জমি থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় দুইজন প্রাণ হারান—একজন গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে এবং অন্যজন জমিতে কাজ করার সময়।

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে ধান কাটার সময় বজ্রপাতে এক শ্রমিক গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পঞ্চগড়ের আটোয়ারীতে চা-বাগানে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিক মারা যান এবং আরো দুইজন আহত হন।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে ইসলামি ফাউন্ডেশনের এক শিক্ষক মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে গণশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

এদিকে রাজধানী ঢাকায়ও বজ্রপাতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে দুই নারী শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

২৪ ঘণ্টায় ঢাকায় ৪১ মিমি বৃষ্টি, আজও বজ্রঝড়ের সতর্কতা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ৫

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু

জ্বালানি মূল্যবৃদ্ধি ও অর্থনীতির কাঠামোগত চাপ: সংস্কারের অনিবার্যতা

জ্বালানি মূল্যবৃদ্ধি ও অর্থনীতির কাঠামোগত চাপ: সংস্কারের অনিবার্যতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App