×

সারাদেশ

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২১, ১০:৫২ এএম

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি সার্ভিস বন্ধ

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি পারাপার রাত ১২টা থেকে বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকেই কুয়াশা বাড়তে থাকে। রাত ১২টার দিকে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ করে দিতে হয়।পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে ৯টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। তীব্র শীতে পারাপারের অপেক্ষায় রাতভর বহু মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। দৌলতদিয়া ঘাটে জিরো পয়েন্ট থেকে ৭ কিলোমিটার পর্যন্ত যানজট দেখা দিয়েছে। পাটুরিয়া ঘাটেও বহু গাড়ি আটকা পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে গেলে যাত্রীবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

প্রধানমন্ত্রী ‘আজ যারা সংস্কার-সংস্কার করছেন কোথায় ছিলেন বিগত ১৭ বছর’

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

ইস্ট বেঙ্গল মার্কেটে মিতুল হত্যায় গ্রেপ্তার ১০

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

২০ বছরের ছোট প্রেমিকা কীভাবে বদলে দিল অনুরাগের জীবন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App