×

সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:৪১ পিএম

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক

ছবি: সংগৃহীত

শেরপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এনামুল মিয়া নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (২৩ মে) রাত ৯টার দিকে অভিযুক্তকে আটক করা হয়। পরে তার শাস্তির দাবিতে শহরে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা।

অভিযুক্ত এনামুল মিয়া শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার বাসিন্দা। ভুক্তভোগী গৃহবধূ স্বামীকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে মেসেঞ্জারে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি জানাজানি হলে পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে একাধিকবার সালিশ হয়। এরপর থেকেই এনামুল ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুরে ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। পরে তিনি বিষয়টি স্বামী ও পরিবারের সদস্যদের জানান। খবর ছড়িয়ে পড়লে রাতে ক্ষুব্ধ এলাকাবাসী এনামুলকে আটক করে পুলিশে দেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘জনতার কাছ থেকে এনামুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রোববার সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, ‘জনগণ ক্ষুব্ধ ছিল। অভিযুক্তকে দ্রুত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মবকারী’ আখ্যা দিয়ে গণহারে চাকরিচ্যুতি, জনকণ্ঠে অস্থিরতা

‘মবকারী’ আখ্যা দিয়ে গণহারে চাকরিচ্যুতি, জনকণ্ঠে অস্থিরতা

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা আটক

অনুমতি ছাড়া হজে গিয়ে বাংলাদেশিসহ আটক ১৩

অনুমতি ছাড়া হজে গিয়ে বাংলাদেশিসহ আটক ১৩

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় গুলশান সোসাইটির নির্দেশনা

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় গুলশান সোসাইটির নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App