×

সারাদেশ

পলাতক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

পলাতক জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

বিধবা এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে।

গত ২২ জুলাই ভুক্তভোগী নারী ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বুধবার (২৯ জুলাই) সকালে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত মো. শহিদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের আবুল কালামের ছেলে। তিনি সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি এবং পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক। অভিযোগ ওঠার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রায় সাত বছর আগে ভুক্তভোগী নারীর স্বামী মারা যান। এরপর তিনি একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস শুরু করেন। সেই সময় শহিদুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, প্রথমে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেওয়া হলেও রাজি না হওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়েছে, গত ২৪ মার্চ সকালে শহরের শেরেবাংলা রোডে অভিযুক্তের বোনের বাসায় নিয়ে গিয়ে একটি কক্ষে আটকে ওই নারীকে ধর্ষণ করা হয়। এরপর ভয়ভীতি প্রদর্শন করে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

অভিযোগে বলা হয়, গর্ভধারণের বিষয়টি জানাজানি হলে শহিদুল ইসলাম ভুক্তভোগীকে গর্ভপাত করানোর জন্য চাপ দেন। তিনি রাজি না হলে গত ১৮ মে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে ওষুধ খাইয়ে তাকে অচেতন করা হয়। পরে জ্ঞান ফেরার পর তিনি জানতে পারেন, তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

অভিযুক্ত শহিদুল ইসলাম পলাতক থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহা. নাজমুল আহসান বলেন, অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হলে দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিুজ্জহামান জানান, আদালতের আদেশের অনুলিপি এখনো থানায় পৌঁছায়নি। আদেশ পাওয়ার পর আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাকস্বাধীনতার নামে যা খুশি বলা যাবে না

সমাজকল্যাণমন্ত্রী বাকস্বাধীনতার নামে যা খুশি বলা যাবে না

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে ভারত

ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে ভারত

গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

গ্যাস সংকটসহ শিল্প খাতের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

এবার ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

এবার ট্রাক দিয়ে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App