×

সারাদেশ

কাদের মির্জার অনুসারী ৭২ জনের আগাম জামিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ০৫:৫৩ পিএম

কাদের মির্জার অনুসারী ৭২ জনের আগাম জামিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে ক্ষমতাসীন আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় ৭২ জন নেতাকর্মীকে চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, চর পার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল ও চরফকিরা ইউপির চেয়ারম্যান জামাল উদ্দিনসহ এ ৭২ জন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

সোমবার (২২ মার্চ) আটটি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ তাদের জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ ও ব্যারিস্টার এস এস আরেফিন জুন্নুন।

সংঘর্ষের ঘটনার পর গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও এস আই মাহফুজুর রহমান ২২ ফেব্রুয়ারি মামলা দু’টি দায়ের করেন।

এর আগে হাইকোর্ট গত ১৮ মার্চ ১০৭ জনকে জামিন দিয়েছিলেন। এর মধ্যে বর্তমান মেয়র আবদুল কাদের মির্জার পক্ষের ছিলেন নয়জন। অপরপক্ষের ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানসহ ৯৮ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

মিষ্টির শূন্য আসনে এমপি হচ্ছেন সাবেক ছাত্রদল নেত্রী ঊষা

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App