×

সারাদেশ

গলাচিপায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২১, ০৬:৩১ পিএম

গলাচিপায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত ও অপর এক বন্ধু গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি শনিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের নাশকতার বাজারে ঘটেছে। নিহতরা হলেন ওই ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সেরাজুল হাওলাদারের ছেলে সাইমুন (২২) ও নসু সরদারের ছেলে রায়হান (১৮)। আর আহত অপর বন্ধু হলেন একই গ্রামের ফজলু মিয়ার ছেলে আসাদুল (১৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজার থেকে সাইমুন, রায়হান ও আসাদুল তাদের নিজস্ব মোটর সাইকেলে করে ঘুরতে গলাচিপা সদরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। তখন সাইমুন মোটর সাইকেলটি চালাচ্ছিলেন। মোটর সাইকেলটি দ্রুত গতিতে পথিমধ্যে নাশকতার বাজারে আসলে বিপরীত দিক থেকে একটি টমটম আসতে থাকে। এ সময় টমটমটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপরে পড়ে গিয়ে তিন বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. মাইদুল হাসান সৈকত সাইমুন ও রায়হানকে মৃত ঘোষণা করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহতদের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। তবে নিহতদের লাশ পরিবারের সদস্যদের বুঝিয়ে দেয়া হয়েছে।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ১১ জুন ২০২৬

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট পেশ আজ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App