×

সারাদেশ

হবিগঞ্জে সিএনজি ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২১, ০৬:০৪ পিএম

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও মোটর সাইকেল সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ শনিবার (২৯ মে) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলো, জেলার বানিয়াচঙ্গ উপজেলার তবজখানি গ্রামের প্রবাসী জমির উদ্দিন (৩৫), শাকিল আহমেদ রামিম (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছে সদর মডেল থানার ওসি মাসুক আলী। তিনি জানান, শ্রীমঙ্গল থেকে মিরপুরগামী একটি সিএনজির সঙ্গে হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলগামী একটি মোটর সাইকেলের উপজেলার নতুন বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ মোটর সাইকেল আরোহী আহত হয়। খবর পেয়ে মুছাই ফাড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে প্রেরণ করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাবার জন্য পরিবার থেকে জেলা ম্যাজিষ্ট্রেটের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান বাংলাদেশের

জাতিসংঘে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার আহ্বান বাংলাদেশের

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

‘ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার অশনিসংকেত’

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App