×

সারাদেশ

ক্ষেতলালে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে গ্রেপ্তার ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ১০:৩৫ এএম

ক্ষেতলালে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের দায়ে গ্রেপ্তার ৬

আটককৃত ৬ জন আসামি। ছবি: ভোরের কাগজ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার এলাকায় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করার দায়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র‌্যাব।

র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এর নেতৃত্বে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পৌরসভার আওতাধীন বটতলী বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে ০৬ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারীকে হাতেনাতে আটক করে।

এ সময় সেখান হতে ৬ টি সিপিইউ, ১০ টি হার্ড ডিস্ক, ৬ টি কম্পিউটার মনিটর, ৬ টি কি-বোর্ড, ৬টি মাউস জব্দ করেন র‌্যাব সদস্যরা।

আটককৃত ৬ জন হচ্ছে, ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর শালুকডুবি গ্রামের ইসলাম মন্ডলের ছেলে মেহেদী হাসান (২৬), ইকরগাড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ফারুক হোসেন (২৮), শালবনপাড়ার দারাজ উদ্দীন মন্ডলের ছেলে আরমান হোসেন (২৮), তিলাবদুল নামাপাড়া গ্রামের বদ্দীনাথ হালদারের ছেলে শ্রী সুজন হালদার (২৪), জয়পুরহাট সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে একলাছুর রহমান (২১), দঃ বানিয়াপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দীনের ছেলে শাহিনুর রহমান (২৭)।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, ক্ষেতলাল থানায় র‌্যাব-৫ বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

এক শর্তে ইরানের বিরুদ্ধে হামলা বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প

একসাথে পথ চলার তিন দশক আজ

একসাথে পথ চলার তিন দশক আজ

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রাজধানীতে আরো ২ মেট্রোরেল, যুক্ত হচ্ছে যেসব এলাকা

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App